পুরস্কার ও সম্মাাননা
Click Read More...
[১৬/১২/২০২১]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিক উদযাপনে শ্রমনিষ্ঠ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্বারক অর্জন।
বার্ষিক কর্মসম্পাদন ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২১ বাস্তবায়নে অবদানের "সম্মাননা স্মারক" অর্জন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর বছরে এ প্রাপ্তি অনেক আনন্দ ও গৌরবের।
[৩১/১০/২০২১]
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট ইউনিটের কোষাধ্যক্ষ পদে যোগদান করায় সুপ্রিয় প্রফেসর জিনুন নাহার ম্যাম, সাইদা সুলতানা ম্যাডাম এবং সজল আলী স্যারের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ায় ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ২৫ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। কোর্সটিতে ৮টি বিভাগের ৫০টি জেলার ৭৩টি উপজেলার ৮০ জন প্রশিক্ষণার্থী আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সামগ্রিক মূল্যায়নে ১ম স্থান অধিকার করায় হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আয়াতুল ইসলাম এবং নেকটার পরিচালক (উপসচিব) মোঃ শাফিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-২) মোঃ নবীরুল ইসলাম।
জাতীয়
কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ায় চলমান কোর্সের
পাশাপাশি "সি-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ কোর্সে" ১ম স্থান অধিকার
করে ব্যাচ সেরার সনদ গ্রহণ করছি সম্মানিত পরিচালক ও গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের উপসচিব মোঃ শাফিউল ইসলাম মহোদয়ের নিকট থেকে।
[০৮/০১/২০২০]
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা যোগদান উপলক্ষ্যে প্রাণিবিদ্যা বিভাগ থেকে সংবর্ধনা
[১৫/১২/২০২১]
মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হক স্যারের সভাপতিত্বে সরকারি আইনউদ্দীন কলেজের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।








